সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘দৃশ্যম টু’র প্রথম ঝলক শেয়ার করলেন অজয়

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। দর্শকদের মনে নিজের জন্য করে নিয়েছেন স্থায়ী জায়গা। পেশাগত জীবনে সাবলীল অভিনয় আর ব্যাক্তিগত জীবনে অভিনেত্রী কাজলের সঙ্গে সুখের সংসার যেন তার জনপ্রিয়তার মূল কারণ। এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দৃশ্যম’। আর সেই ছবি দেখার পর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন কবে আসবে এর সিক্যুয়েল। অবশেষে সিনেপ্রেমীদের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলছে। তারই ইঙ্গিত দিলেন অজয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন অজয় দেবগণ। যাতে দেখা গেছে ‘দৃশ্যম-টু’ এর কিছু ছবি। এতে বেড়েছে রহস্য আর দর্শকদের আগ্রহ। অজয়ের শেয়ার করা ছবিতে দেখা গেছে, সিনেমহলের টিকিট, বাসের টিকিট, স্বামী চিণ্ময়ানন্দজির সিডি এবং রেঁস্তোরার বিল। তবে শুধু এই ছবিগুলো নয়, সঙ্গে সামনে এলো দৃশ্যম টু-এর পোস্টারও। জানা গেছে, বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে এ ছবির প্রথম ঝলক। মুম্বাইয়ের কিছু সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে ছবির প্রচার। এ তারিখটির নাকি ছবিতে বিশেষ গুরুত্ব রয়েছে। তবে ছবির চিত্রনাট্য নিয়ে বিশদ জানা যায়নি।