সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পারিশ্রমিক কমালেন আয়ুষ্মান

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। বক্স অফিসে অন্যতম সফল অভিনেতা তিনি। করোনা মহামারির পর অক্ষয় কুমার, শহিদ কাপুর, জন আব্রাহাম, রাজকুমার রাও-সহ কয়েকজন বলিউড অভিনেতা পারিশ্রমিক কমিয়েছেন। এবার তাদের দলে নাম লেখালেন আয়ুষ্মান। ১০ কোটি পারিশ্রমিক কমিয়েছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্যটি জানা গেছে। আয়ুষ্মান অভিনীত সর্বশেষ সিনেমা ‘অনিক’ ও ‘চ-ীগড় কারে আশিকি’। বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এই দুই সিনেমা। একজন বক্স অফিস বিশ্লেষক সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আয়ুষ্মান সাধারণত পারিশ্রমিক হিসেবে ২৫ কোটি রুপি নিয়ে থাকেন। কিন্তু করোনা মহামারির সময় প্রযোজকদের লাভের কথা ভেবে কিছুটা পারিশ্রমিক কমিয়েছেন। এখন তিনি ১৫ কোটি নিচ্ছেন। বাকি ১০ কোটি তিনি সিনেমার লভ্যাংশের ওপর ছেড়ে দিয়েছেন। এতে করে সিনেমা ব্লকবাস্টার হলে আরো বেশি আয় করতে পারবেন তিনি। অন্যদিকে, নির্মাতাদেরও আয়ুষ্মানের পারিশ্রমিক নিয়ে বাড়তি চাপ নিতে হচ্ছে না।’ বর্তমানে আয়ুষ্মানের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘ডক্টর জি’, ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘ড্রিম গার্ল টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।