সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চুমুর ছবি দিয়ে বিপাকে নায়িকা

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা সুদীপ মুখার্জি। ৪৪ বছর বয়সী এই অভিনেতা হাঁটুর বয়সী নায়িকা পৃথা চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছেন। এ নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে এই দম্পতি খুব ভালো সময় পার করছেন। এ খবর বহুবার জানিয়েছেন তারা। দু’দিন আগে সুদীপ মুখার্জির জন্মদিন ছিল। এদিন স্বামীকে চুমু খাওয়ার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানান পৃথা। তাতে দেখা যায়, কোনো একটি রেস্তোরাঁ বা কনভেনশন হলে দুজন দুজনকে চুমু খাচ্ছেন। নেটিজেনদের অনেকে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু একাংশের ট্রলের মুখে পড়েছেন পৃথা। একজন লিখেছেন-‘বাড়িতে চুমু খেতে পারতেন; বয়সটা তো কম হলো না।’ এ মন্তব্য পৃথার নজর এড়ায়নি। জবাবে পৃথা লিখেছেন, ‘বিশ্বাস করুন, এটা আমার বাড়ি।’ অনেকে পৃথাকে সমর্থন জানিয়েও মন্তব্য করেছেন। সুদীপ মুখার্জি ও পৃথার বয়সের পার্থক্য ২৪ বছরের। তাই অসম এই বিয়ে নিয়ে নানাজন নানা মন্তব্য করেছিলেন। অনেকে প্রশ্ন তুলেছিলেন-সুদীপের টাকা দেখে বিয়ে করেছেন পৃথা। এ বিষয়ে পৃথা বলেছিলেন-‘কোনো অল্প বয়সী পুরুষের মধ্যে মনের মানুষকে খুঁজে পাইনি। আর সুদীপের টাকা থাকলেও, আমি টাকার জন্য ওকে বিয়ে করিনি।’