সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নতুন রূপে বুবলী

অনলাইন ডেস্ক :

‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। ’মঙ্গলবার দুপুরে ফেসবুকে প্রকাশ করেছিলেন বেবি বাম্পের ছবি। এরপর নানা প্রশ্ন তৈরি হয় দেশীয় চলচ্চিত্রপাড়ায়। এরপর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই বলেছিলেন শবনম ইয়াসমিন বুবুলী। গণমাধ্যমকর্মীরাও অপেক্ষায় রয়েছেন কয়েকটা দিনের। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন অভিনেত্রী।  বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বুবলী নিজের ফেসবুকে নতুন একটি পোস্ট দেন। অবশ্য এবার ব্যাক্তিগত পোস্ট নয়, ফ্যাশন ও বিবাহ বিষয়ক ফটোশুট। এখানে বুবলীকে বধূ সাজে দেখা যায়। মূলত একটি কমার্শিয়াল পোস্ট এটি। যদিও মনে হচ্ছিল বুবলী অনাকাক্সিক্ষত ঘটনায় মুষড়ে পড়েছেন কিংবা মর্মাহত কিন্তু বুবলীর সোশ্যাল হ্যান্ডেল বলছে স্বাভাবিক রয়েছেন। মঙ্গলবার বিকেলে দুটি ছবি প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে আসেন শবনম ইয়াসমিন বুবলী। ওই ছবিতে দেখা যায় বুবলী অন্তঃসত্ত্বা। ২০২০ সালে অন্তরালে চলে যাওয়ার সময় তোলা ওই ছবি দুটো। সে সময় তিনি নিউ ইয়র্কে অনেকটাই নিভৃতে সময় কাটাচ্ছিলেন। এদিন শাকিব খান ছেলে অব্রাহাম খান জয়কে নিয়ে ফেসবুকে আবেগময় পোস্ট দিয়েছেন। এর পরেই বুবলী নিজের ‘প্রেগন্যান্সি টাইম’-এর দুটি ছবি প্রকাশ করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয় বুবলী মা হয়েছেন। এ বিষয়ে বুবলী গণমাধ্যমের নিকট এই তথ্য নিশ্চিত করেছেন। মা হওয়া প্রসঙ্গে বুবলী সরাসরি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। ’