সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

পাকিস্তানের কাছে হারের পর যা বললেন অধিনায়ক

অনলাইন ডেস্ক :

নারী এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশেকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তানি মেয়েরা। বাংলাদেশের দেওয়া ৭১ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৪৬ বল হাতে রেখেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, তাঁর দল ঘুরে দাঁড়াবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘টপ অর্ডারে ধস নামায় ও উইকেট স্লো থাকার কারণে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ভেবেছিলাম উইকেট ব্যাটিং সহায়ক হবে, কিন্তু উইকেট ছিল ভেজা। আমাদের বোলাররা সঠিক জায়গায় বল করতে পারেনি। কিছু বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। ’ টানা দুই জয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পাকিস্তান। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পেল হারের স্বাদ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। বৃহস্পতিবার দুপুর দুইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।