সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ইন্দোনেশিয়ায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং অঞ্চলে লিগের ম্যাচ শেষে দাঙ্গায় জড়িয়ে পড়ে সমর্থক ও নিরাপত্তা বাহিনীরা। বিবিসির সূত্র মতে, এই ঘটনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন ১২৫ জন। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৩০০ জনের অধিক। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। গত শনিবার রাতে আরেমা এফসির বিপক্ষে ম্যাচটি ৩-২ গোলে জেতে পারসেবায়া। দুই দশকের বেশি সময় পর পারসেবায়ার কাছে হারায় আরেমার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মাঠে ঢুকে পড়ে। এরপরেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করার পর ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সোমবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার চিফ সিকিউরিটি মিনিস্টার মোহাম্মদ মাহমুদ বলেছেন,’সমবেদনা হিসেবে প্রেসিডেন্ট নিহত প্রতিজনকে ইন্দোনেশিয়া মুদ্রায় ৫০ মিলিয়ন রুপিয়া (৩ হাজার ২০০ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। যা আগামী দুই একদিনের মধ্যে হস্তান্তর করা হবে। ‘ এএফপি