সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

পাকিস্তান বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়বে: শোয়েব

অনলাইন ডেস্ক :

পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৬৭ রানে হেরে দেশের মাটিতে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ম্যাচ হারের পর তাই পাকিস্তান দলকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার। শোয়েব আক্তার তার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপের সমালোচনা করে বলেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে। দলের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।’ এসময় দল নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনো পরিবর্তন আনেনি।’