সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ব্যাট হাতে ঝড় তুললেন কর্নওয়াল

অনলাইন ডেস্ক :

সদ্যঃসমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। নিজের দুর্দান্ত ফর্মটা কর্নওয়াল টেনে এনেছেন যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটলান্টা ওপেনে। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৭৭ বলে ২২টি চার ও ১৭টি ছক্কায় তিনি ২০৫ রানে অপরাজিত থাকেন। এর আগে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ভারতের সুবোধ ভাটি। এ বছরই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ৭৯ বলে সুবোধ করেছিলেন অপরাজিত ২০৫ রান। কর্নওয়ালের অতিমানবীয় ব্যাটিংয়ে আটলান্টা ফায়ার ২০ ওভারে ১ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তুলতে সমর্থ হয় স্কয়ার ড্রাইভ।