সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

দেশে ফিরে আটক লামিচানে

অনলাইন ডেস্ক :

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিচানে। বৃহস্পতিবার নেপালের ত্রিভুন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানবন্দরে নামার সময় লামিচানেকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পূর্ণ ঘোষণা অনুযায়ীই দেশে ফিরেছেন লামিচানে। বৃহস্পতিবার লামিচানে তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানান, ‘তদন্তের সমস্ত পর্যায়ে সম্পূর্ণ সহযোগিতা’ করতে নেপালে ফিরে যাবেন তিনি। একই পোস্টে লামিচানে বলেন, ‘নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আইনি লড়াই লড়ব।’ উল্লেখ্য যে, গত আগস্টে ১৭ বছরের এক কিশোরী ২২ বছর বয়সী লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। নিজেকে লামিচানের ভক্ত হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে, গত ২১ আগস্ট লামিচানের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন। মেয়েদের হোস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিচানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন ওই কিশোরী। প্রথমে তিনি আলাদা ঘরে থাকতে চাইলে সেটি হতে দেননি লামিচানে। তার বদলে নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দুই বার ধর্ষণ করেন। ওই কিশোরীর বাবা-মা অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত করে এই তথ্য জানতে পেরেছে।