সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার একটি পরিত্যক্ত ডাস্টবিন থেকে প্রায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউসের একটি প্রতিরোধমূলক দল।

বিমানবন্দরের সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ১২ নম্বর বে-এর কাছে রাখা ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পান দলের কর্মকর্তারা।

পরে সেখান থেকে ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে কাস্টমস কর্মকর্তা নাফিস আমিন রিজভী জানান।

—ইউএনবি