সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

খুলনায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

খুলনা মহানগরীর চানমারি খ্রিস্টান পাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় অপর এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের দারা সাহেবের বালির মাঠে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ (২৮) লবনচরা ২ গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা শিপনের ছেলে। আহতের নাম সৌরভ।

এলাকাবাসী জানায়,টুটপাড়া এলাকার একটি গ্রুপের সঙ্গে পলাশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পলাশ ও সৌরভ তালতলা ক্রস রোডের কাছে আসলে দুর্বৃত্তরা তাদের তাড়া করে। ওই দুই যুবক দারা সাহেবের বালুর মাঠের দিকে দৌড় দিলে দুর্বৃত্তরা তাদের পিছু নেয় এবং তাদেরকে এলোপাথাড়ি কোপায়। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। আহত সৌরভ এখনও খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বলেন, দুপর ৩ টার দিকে তালতলা ক্রস রোডে পলাশ ও সৌরভ নামের দুই যুবকে প্রতিপক্ষ গ্রুপ কুপিয়ে গুরুতর জখম করে। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে সৌরভ প্রাণে বেচে গেলেও অপর যুবক পলাশ মারা যায়।

তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

—-ইউএনবি