সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অসুস্থ হয়ে হাসপাতালে রবি চৌধুরী

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন রবি। সেখানে তাকে হাসপাতালের পোশাকে বেডে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন। ’ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হলেন এই সংগীতকার তা এখনো জানা যায়নি। এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। উল্লেখ্য, নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন তিনি। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যান্যের জন্যও বানিয়েছেন প্রচুর গান।