সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না পূজা চেরি

অনলাইন ডেস্ক :

১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল শাকিব খান ও পূজা চেরির। তবে এই মাসের শুরুর দিকে শাকিব খান জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রে যাবেন না তিনি। এবার শাকিবের সুরে সুর মিলিয়ে পূজাও জানালেন, তিনিও যুক্তরাষ্ট্রে যাবেন না। অথচ পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন ‘পোড়ামন ২’ নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসাসংবলিত পাসপোর্টের ছবিও প্রকাশ করেছিলেন। তাহলে হঠাৎ কী এমন ঘটল যে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন তিনি? পূজা বলেন, “আমার হঠাৎ শুটিং পড়ে গেছে ওই সময়ে। তা ছাড়া ‘পরী’ নামে যে ওয়েব ছবিতে অভিনয় করেছিলাম সেটি নিয়ে একটি অনুষ্ঠান হবে ১৬ অথবা ১৭ অক্টোবর। অভিনেত্রী হিসেবে সেই অনুষ্ঠানে অংশ নেওয়াটা আমার কর্তব্য। এই ছবির চরিত্র আমার ক্যারিয়ারের সেরা চরিত্রগুলোর মধ্যে একটা। প্রমোশনের জন্য সময় দিতে চাই। যুক্তরাষ্ট্রে গেলে সেটা সম্ভব হবে না। তাই যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি”।