সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

উইজডেন টি-২০ দলে বড় চমক

অনলাইন ডেস্ক :

উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’কে বলা হয়ে থাকে ‘ক্রিকেটের বাইবেল’। উইজডেনকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াপুস্তিকা হিসাবেও গণ্য করা হয়। সম্প্রতি ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়েছে উইজডেন। সেখানে রোহিত শর্মা-বিরাট কোহলিরা থাকলেও নেই মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে ধোনির নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর আর কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি টিম ইন্ডিয়ার। সেই ধোনিকে বাদ দিয়েই একাদশ সাজিয়েছে উইজডেন! একাদশে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে দিনেশ কার্তিককে। কোহলিকে রাখা হয়েছে ওপেনার হিসেবে। তিনে সূর্যকুমার যাদব। পেসার হিসেবে আছেন ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও আশিস নেহরা। অলরাউন্ডার হিসেবে আছেন যুবরাজ সিং ও হার্দিক পান্ডিয়া। একাদশে জায়গা হয়নি রবিন্দ্র জাদেজার।
একনজরে ভারতের সর্বকালের সেরা টি-২০ একাদশ
১) রোহিত শর্মা
২) বিরাট কোহলি
৩) সূর্যকুমার যাদব
৪) যুবরাজ সিং
৫) হার্দিক পান্ডিয়া
৬) সুরেশ রায়না
৭) দিনেশ কার্তিক (উইকেটরক্ষক)
৮) রবিচন্দ্রন অশ্বিন
৯) ভূবনেশ্বর কুমার
১০ জসপ্রিত বুমরাহ
১১) আশিস নেহরা