সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ভারতের বিশ্বকাপ দলে বুমরাহর পরিবর্তে সামি

অনলাইন ডেস্ক :

পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। তাঁর পরিবর্তে ভারতীয় দলে কে যুক্ত হবেন সেটা নিয়ে ছিল আলোচনা। বুমরাহর পরিবর্তে ভারতের মূল দলে জায়গা পেয়েছেন স্ট্যান্ড বাই হিসেবে থাকা আরেক পেস বোলার মোহাম্মদ সামি। শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। মাঝে করোনা আক্রান্ত হওয়ায় ছিলেন মাঠের বাইরে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন এই পেস বোলার। সামি ছাড়াও অস্ট্রেলিয়ায় যাচ্ছেন স্ট্যান্ড বাই হিসেবে থাকা মোহাম্মদ সিরাজ এবং দীপক চাহার চোটে পড়ায় তাঁর জায়গায় যাচ্ছেন শার্দূল ঠাকুর। চোটের কারণে এশিয়া কাপেও খেলা হয়নি বুমরাহর। চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেও দুই ম্যাচ বাদে আবারো চোট পান তিনি। এরপরেই ঘোষণা আসে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ তাঁর। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ভারতের।