সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় পাকিস্তানের

অনলাইন ডেস্ক :

স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। শুক্রবার (১৪ অক্টোবর) ফাইনালে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে ৩ বল হাতে রেখে। রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেননি বাবর আজম। পঞ্চম ওভারে দলীয় ২৯ রানে সাজঘরে ফেরেন তিনি। পাক অধিনায়ক ফাইনালে করতে পেরেছেন ১৪ বলে ১৫ রান। অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও তিনে নামা শান মাসুদও পারছিলেন না আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে। শান মাসুদ আউট হন ২১ বলে ১৯ রান করে। দ্বাদশ ওভারে রিজওয়ান সাজঘরে ফেরেন ২৯ বলে ৩৪ রানের ইনিংস খেলে, তখন দলীয় রান ৭৪। রিজওয়ান বিদায়ের পর ৫১ বলে ৯০ দরকার ছিল পাকিস্তানের। এই সমীকরণ সহজ করে দেন হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজ। চতুর্থ উইকেটে ২৬ বলে ৫৬ রান এনে দেন নওয়াজ ও হায়দার। ১৫ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে হায়দার সাজঘরে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নওয়াজ। ২২ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৮ রান করেন তিনি। আসিফ আলী (১) আবারো ব্যর্থ হন। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে কিউইরা। অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। এ ছাড়া গ্লেন ফিলিপস ২৯, মার্ক চ্যাপম্যান ২৫ ও জিমি নিশাম ১৭ রান করেন। ম্যাচসেরা হয়েছেন নওয়াজ, সিরিজসেরার পুরস্কার উঠেছে ব্লেয়ার টিকনারের হাতে। উল্লেখ্য যে, ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল বাংলাদেশ। টানা চার ম্যাচে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা।