সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

সাত ধাপ এগোল বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক :

গত মাসে প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। সাফের শিরোপা জেতায় মেয়েদের ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। ফিফা সর্বশেষ ১৩ অক্টোবর প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৪৭ থেকে ১৪০তম অবস্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা। নেপালে সাফের শিরোপা জেতার পথে এক ম্যাচেও হারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গ্রুপপর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা। পাঁচবারের সাফ চ্যাম্পিয়ন ভারত এবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় র‌্যাংকিংয়ে পিছিয়েছে তিন ধাপ। ৫৮ থেকে নেমে গেছে ৬১তম স্থানে। সাফের ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে এখন ১০৩তম অবস্থানে।