সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

হামলা ও অপহরণের শঙ্কায় রাজকুমারি আমালিয়া

অনলাইন ডেস্ক :

নেদারল্যান্ডসের রাজা ও রানি জানিয়েছেন, তাদের ১৮ বছর বয়সী কন্যা হামলা ও অপহরণের ভয়ে মুক্তভাবে চলাফেরা করতে পারছেন না। প্রিন্সেস আমালিয়া এতোটাই ভয় পেয়েছেন যে, আগে পড়াশোনার জন্য আমস্টারডাম থাকলেও, সেখান থেকে বাড়ি ফিরে এসেছেন। আমালিয়ার মা-বাবা সুইডেনে রাষ্ট্রীয় সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেশ আবেগপূর্ণভাবে বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে গিয়ে রানি ম্যাক্সিমার চোখ ছলছল করে ওঠে। তিনি জানিয়েছেন, অন্যান্যের যেখানে ছাত্রজীবন রয়েছে, তার মেয়ের এরকম কোনো স্বাভাবিক জীবন নেই বলে আক্ষেপ করেন তিনি। তবে তার পরিবার আশা করছে যে, কঠোর নিরাপত্তা সতর্কতায় অস্থায়ীভাবে থাকতে হচ্ছে তাকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে তারা। নিরাপত্তার আশঙ্কা নিয়ে রাজ পরিবারের কারো এভাবে মুখ খোলার ঘটনা বিরল। তবে মেয়ের ব্যাপারে এ ধরনের শঙ্কা খোলাখুলিই প্রকাশ করলেন নেদারল্যান্ডসের রাজা-রানি। সূত্র: বিবিসি।