সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাস খাদে পড়ে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দামোদরতপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু মিয়া দিরাই উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ জিসান রহমান জানান, বেলা ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাস শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতা হতাহতদের উদ্ধার করে।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে তিনি জানান।

—ইউএনবি