সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

১০ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা। শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক রাত ২টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী পাঁচটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ১০ হাজার কেজি (২৫০ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সেলিম রেজা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন,পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

—-ইউএনবি