সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৬

লমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাত্রলীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সহ দু’পক্ষের অন্তত ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ সময় তারা ছাত্রলীগের বাঁধার মুখে পিছু হটেন। পরে পেছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান করেন।

সেখানেও বাঁধার মুখে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব ওই এলাকা ত্যাগ করেন।

পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীরা ঘুড়ে দাঁড়ায়। ফলে ছাত্রলীগের সঙ্গে ফের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটে।

এতে হাতীবান্ধা থানা পুলিশের উপপরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও বিএনপির ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এ ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।

—ইউএনবি