সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বালু উত্তোলন নিয়ে বিরোধ, বারইয়ারহাট পৌর মেয়রসহ ৩ জন গুলিবিদ্ধ

ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম খোকনসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী নদীর মুহুরী প্রজেক্ট এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ মীমাংসার জন্য সকালে বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যাওয়ার পথে ফেনীর সোনাগাজীর এক চেয়ারম্যানের নেতৃত্বে তাদের ওপর গুলি চালানো হয়। এতে খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়।

আহত অন্য দু’জন হলেন-যুবলীগ নেতা সাঈদ খান দুখু ও অশোক সেন।

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূর হোসেন মামুন জানান, বালু উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ফেনীর সোনাগাজীতে বারইয়ারহাট পৌর মেয়রসহ তিনজনের ওপর অর্তকিত হামলা চালিয়ে মেয়রসহ তিনজনকে আহত করেছে।

—-ইউএনবি