সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বার্সার বিপক্ষে নেই সানে

অনলাইন ডেস্ক :

মৌসুমের শুরু থেকেই বুন্ডেসলিগায় সময়টা ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। এখন ব্যস্ত সূচির মাঝে বড় একটা ধাক্কাও খেল তারা। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য লেরয় সানে। ফলে আগামী কয়েক ম্যাচে এই জার্মান ফরোয়ার্ডকে পাবে না বায়ার্ন। এর মাঝে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষেও তিনি খেলতে পারবেন না বলে সংবাদমাধ্যমের খবর। বুন্ডেসলিগায় গত রোববার ফ্রেইবুর্কের বিপক্ষে বায়ার্নের ৫-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন সানে। চোট পাওয়ায় তাকে ৭৬তম মিনিটে তুলে নেন কোচ। মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী, প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৬ বছর বয়সী এই ফুটবলারকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ১০ গোল করেছেন সানে। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫ গোল। ইউরোপ সেরার মঞ্চে নিজেদের গ্রুপে শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউলিয়ান নাগেলসমানের দল। এরইমধ্যে নকআউট পর্বে খেলাও নিশ্চিত করেছে তারা। বার্সেলোনার জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। এই ম্যাচ হেরে গেলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে গ্রুপ পর্ব থেকেই। গত আসরে এই বায়ার্নের কাছে দুইবার হেরে লা লিগার ক্লাবটি নেমে গিয়েছিল ইউরোপা লিগে। চার ম্যাচে ১ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান। আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ। তাই জার্মানি জাতীয় দলের জন্যও সানের চোট বড় দুর্ভাবনার। মুন্দোর খবর সত্যি হলে, তিনি পুরোপুরি সেরে উঠবেন বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে। অল্প সময়ের তার ছন্দে ফেরাটাও হবে বড় চ্যালেঞ্জ।