সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

সৌরভ গাঙ্গুলীর জায়গায় ৩৬তম সভাপতি রজার বিনি

অনলাইন ডেস্ক :

পরিকল্পনা মতোই হলো সব কিছু। সৌরভ গাঙ্গুলীর জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৩৬তম সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা রজার বিনি। পূর্বেই নির্ধারিত ছিল মঙ্গলবার (১৮ অক্টোবর) বার্ষিক সাধারণ সভা বা এজিএমে চূড়ান্ত হবে নতুন সভাপতি। এদিন ৬৭ বছর বয়সী বিনিকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে যথারীতি থাকছেন জয় শাহ। তিনি টানা দ্বিতীয় মেয়াদে একই পদে অসীন হলেন। বাকি যারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ আশিষ শেলার, সহ-সভাপতি রাজীব শুক্লা ও সহ-সাধারণ সম্পাদক দেবজিত সাইকিয়া। খেলোয়াড়ি জীবনে ২৭টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলা বিনি আগামী বিশ্বকাপকে সামনে রেখে বোর্ডের শীর্ষ পদে আসীন হলেন। এদিকে বিদায়ী কোষাধ্যক্ষ অরুন ধুমাল আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্রিজেশ প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন। অবশ্য সভাপতি নির্বাচন সম্পন্ন হলেও বোর্ডের তরফ থেকে আইসিসির চেয়ারম্যানশিপ নিয়ে কোনো আলোচনা হয়নি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী চেয়ারম্যান নির্বাচন করা হবে মেলবোর্নে আগামী মাসের বোর্ড সভায়। সভায় আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মেয়েদের আইপিএল নিয়ে। প্রস্তাবিত ৫ দলের টুর্নামেন্টটির অনুমোদন দেওয়া হয়েছে। যা অনুষ্ঠিত হবে আগামী মার্চ।