সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৮ অক্টোবর) ম্যাচে আরব আমিরাতকে হারা হারিয়ে দিয়েছে ৭৯ রানে। এই জয়ে তারা ‘এ’ গ্রুপের তিন নম্বরে উঠে এসেছে। নিচে নেমে গেছে আরব আমিরাত। রানরেটও পজিটিভ থাকায় উজ্জ্বল হয়ে উঠল শ্রীলঙ্কার সুপার টুয়েলভে খেলা। গিলংয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আমিরাত। কুসল মেন্ডিস আর পাথুম নিশাঙ্কার ব্যাটে লঙ্কানদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। কুসল ১৩ বলে ১৮ করে আউট হলেও নিশাঙ্কা ৬০ বলে ৬ চার ২ ছক্কায় ৭৪ রানের দুর্দান্ত ইনিং উপহার দেন। তিনে নামা ধনাঞ্জয়া ডিসিলভারও রান-আউট হওয়ার আগে ২১ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। কিন্তু ১৫তম ওভারে হ্যাটট্রিক করে লঙ্কানদের বিপদে ফেলেন আমিরাতের লেগস্পিনার কার্তিক মেইয়াপ্পন। পরবর্তী ৭ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। নির্ধারিত ২০ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫২ রান। বোলিংয়ে দারুণ করা আরব আমিরাত রান তাড়ায় নেমে সব গুলিয়ে ফেলে। তৃতীয় ওভারে দলীয় ১৫ রানেই ভাঙে তাদের ওপেনিং জুটি। এরপর শুরু হয় আসা-যাওয়ার পালা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.১ ওভারে মাত্র ৭৩ রানে অল-আউট হয় আমিরাত। সর্বোচ্চ ১৯ রান করেন ১৬ বছর বয়সী আয়ান আফজাল খান। ৮ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৮ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা ডি সিলভা। দুশ্মন্ত্য চামিরা নেন ১৫ রানে ৩টি। ২ উইকেট নিয়েছেন মহিশ থিকশানা। শ্রীলঙ্কা জয় পায় ৭৯ রানের বড় ব্যবধানে।