সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলো মেইয়াপ্পন

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় দিনেই হ্যাটট্রিকের দেখা মিলল। শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে এই কীর্তি গড়েন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার। আমিরাতের বোলিং তোপে লঙ্কানরা ৮ উইকেটে ১৫২ রান তুলতে পেরেছে। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর তিনটি উইকেট তুলে নেন মেইয়াপ্পন। চতুর্থ বলে ফেরেন ভানুকা রাজাপক্ষে (৫)। পরের বলে চারিত আসালঙ্কাকেও (০) তুলে নেন মেইয়াপ্পন। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। এর আগে ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। পরের ব্যাটাররা ভালো করতে না পারায় লঙ্কানদের স্কোর বড় হয়নি। মেইয়াপ্পনের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক হয়েছে চারটি। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রেট লি প্রথমবার এই কীর্তি গড়েন। দীর্ঘ বিরতির পর গত ২০২১ বিশ্বকাপে দেখা যায় তিনটি হ্যাটট্রিক। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেছেন। আজ মেইয়াপ্পনের হ্যাটট্রিক বলটি ছিল গুগলি। যেটা উইকেটে বাঁক নিয়ে একটু উঠে শানাকাকে বোকা বানিয়ে দেয়।