সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তরাখন্ড রাজ্যের কেদারনাথ ধামের কাছে তীর্থযাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) কেদারনাথ থেকে উড্ডয়নের পরপরই গারু চাটির কাছে কপ্টারটি বিধ্বস্ত হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। হেলিকপ্টারটি কেদারনাথ থেকে ফাটা যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই রাজ্য পুলিশ ও দুর্যোগ মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। টুইটার ও গণমাধ্যমের ছবিতে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, উদ্ধার অভিযান চলছে। খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী পুস্কার ধামাল দুর্ঘটনার কারণ তদন্তে নির্দেশ দিয়েছেন।