সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বাংলাদেশে খেলতে আসছে ভারত

অনলাইন ডেস্ক :

সাত বছর পর বাংলাদেশে খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের পয়লা ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজের ম্যাচগুলো হবে দুই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি
১ ডিসেম্বর : ঢাকায় ভারতীয় দলের আগমন।
৪ ডিসেম্বর : প্রথম ওয়ানডে, মিরপুর।
৭ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।
১০ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, মিরপুর।
১৪-১৮ ডিসেম্বর : প্রথম টেস্ট, চট্টগ্রাম।
২২-২৬ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মিরপুর।
২৭ ডিসেম্বর : ভারতীয় দলের ঢাকা ত্যাগ।