সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

মুস্তাফিজ প্রসঙ্গে যা বললেন শ্রীরাম

অনলাইন ডেস্ক :

একসময়ের বিশ্বের সকল ব্যাটারের আতঙ্ক হয়ে থাকা মুস্তাফিজুর রহমান এখন সাধারণ মানে নেমে এসেছেন। নিজেকে বদলে ফেলার তাড়না না থাকায় তার বল বুঝতেও কারও সমস্যা হয় না। ছোটখাট দলের কাছেও বেদম মার খান। অথচ একসময় তার ভয়ংকর স্লোয়ারে কত ব্যাটারই না খাবি খেয়েছেন! দিন যত গড়িয়েছে, মুস্তাফিজের সেই স্লোয়ারও যেন কোথায় হারিয়ে গেছে। সেই পুরনো অস্ত্র ফেরাতেই কাজ করে যাচ্ছেন শ্রীধরন শ্রীরাম। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। সেটাই এখন পর্যন্ত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। কারণ, পরের তিন ম্যাচে একাদশে সুযোগই পাননি! বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচায় কোনো উইকেট পাননি মুস্তাফিজ। এই রান খরচ কমার বিষয়টিকেই ‘উন্নতি’ হিসেবে দেখছেন শ্রীরাম। মুস্তাফিজের মাঝে তিনি উন্নতির ছাপ দেখছেন। ব্রিসবেনে বৃহস্পতিবার মুস্তাফিজের বিষয়ে সাংবাদিকদের শ্রীরাম বলেন, ‘প্রস্তুতি ম্যাচে সে সত্যিই ভালো বল করেছে। নেটেও ভালো করছে। আমরা ওর স্লোয়ার বল নিয়ে কাজ করছি, যেটা ছিল তার সেরা ডেলিভারি। অ্যালান ডোনাল্ডের সঙ্গে মিলে সে অনেক ফুটেজ দেখছে নিজের বোলিংয়ের, আমার সঙ্গেও কাজ হচ্ছে। স্লোয়ার বলে ওর আর্ম স্পিড নিয়ে কাজ করছি আমরা। আমার মনে হয়, ওর উন্নতি হচ্ছে। ‘