সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাংলা গানের শুটিং এবার কানাডা থেকে দুবাই

অনলাইন ডেস্ক :

প্রবাসে বসে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন আশরাফুল পাভেল। সুদূর কানাডায় বসে তৈরি করছেন বাংলা গান। যে গানে আছে নিজস্ব আঞ্চলিকতার টান। বিদেশের মাটিতেই শুটিং করে ভিডিও নির্মাণ করেন সেই সব গানের। গানের সঙ্গে যুক্ত করেন বিদেশি মডেল। এরই ধারাবাহিকতায় এবার পাভেল তৈরি করলেন তার নতুন গান ‘দুবাই শপিং-এ যাবো’। গানটির কথা, সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন আশরাফুল পাভেল। মজার ব্যাপার হলো, গানের কথার সঙ্গে মিল রেখে সত্যি সত্যিই দুবাই গিয়ে গানটির শুটিং করেছেন পাভেল। দুবাইয়ের ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়ণ করা এই গানে মডেল হিসেবে পারফর্ম করেছেন লেবাননের জনপ্রিয় মডেল লিওয়া খাওয়াসি এবং ভারতের অভিনেত্রী শাইল শর্মা। সিনেমাটোগ্রাফি করেছেন অরুণ পাঠক। নতুন এই গানটি নিয়ে আশরাফুল পাভেল বলেন, গানটির অডিও করার পর মনে হলো, গানটির ভিডিও দুবাইয়ে গিয়ে করলেই পারফেক্ট হবে। যে ভাবা সেই কাজ। কানাডা থেকে পুরো ভিডিও টিম নিয়ে আমরা দুবাই গিয়ে দুই দিন শুটিং করে গানটি শেষ করেছি। অন্য রকম এক অভিজ্ঞতা। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই গানটি।