সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নতুন সিনেমা প্রসঙ্গে যা বললেন মম

অনলাইন ডেস্ক :

‘আমাদের ভারতীয় উপমহাদেশের সিনেমায় নায়ক, নায়িকা ও ভিলেনভিত্তিক গল্প হয়ে থাকে। কিন্তু এখন বিশ্বচলচ্চিত্রের রঙ বদলে যাচ্ছে। গল্প ও চরিত্রের দিকে হাঁটছে ইন্ডাস্ট্রি। একজন অভিনেতা নিজেকে অভিনয় দিয়ে কতটুকু পর্দা রাঙিয়ে তুলতে পারছেন, সেটাই সিনেমার জন্য বড় বিষয়। তেমন একটি সিনেমা হবে এটি।’-নিজের নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে এবার মমকে দেখা যাবে একজন আর্ট স্কুলের শিক্ষিকার ভূমিকায়। নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এতে মমর বিপরীতে অভিনয় করছেন ‘জলের গান’ ব্যান্ডের কনক আদিত্য। তিনি একজন চিত্রকরের চরিত্রে দেখা মিলবে। জানা গেছে, দেশের শিল্প-সংস্কৃতির পটভূমির ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে দৃশ্যায়ন শুরু হয়েছে খুলনা ও যশোরের বিভিন্ন স্থানে। এরইমধ্যে শুটিংয়ের ৭০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্মাতা। কনক আদিত্য বলেন, ‘পরিচালক আমার বন্ধু মানুষ। চারুকলার হলে আমরা একসঙ্গে থাকতাম। একদিন তিনি আমাকে জানালেন তার চলচ্চিত্রে একজন শিল্পী দরকার। আমার মতোই একটি চরিত্র। আমি তো কখনও অভিনয় করিনি। যে কারণে রাজি না হওয়ারই কথা। তিনি বললেন, তেমন কিছু না, একজন আর্টিস্ট যা করে সেটা করলেই হবে। এভাবেই সিনেমাটিতে যুক্ত হয়ে গেলাম।’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, জ্যোতিকা জ্যোতি, শিল্পী সরকার, প্রাণ রায়, দীপান্বিতা হালদার প্রমুখ।