সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিত্রাং ঝড়ে মনির-নকুলের যাত্রা ভঙ্গ

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ও নকুল কুমার বিশ্বাস। দুজনই অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। একসঙ্গে অনেক স্টেজে পারফর্ম করেছেন তারা। তারই ধারাবাহিকতায় গত সোমবার কক্সবাজারে তাদের একটি স্টেজ শোতে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু বাধা হয়ে দাড়ায় সিত্রাং ঝড়। সিত্রাং ঝড় তাদের যাত্রা ভঙ্গ করে বলে জানান শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি জানান, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ছিলাম। সেখানে গিয়ে জানতে পারি বিমান চলাচল বন্ধ। তাই আর যাওয়া হলো না। না গিয়ে সিত্রাং ঝড় থেকে রক্ষা পেলাম। আমাদের বিষয়টি বুঝতে পেরেছেন আয়োজকগণ। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এদিকে মালয়েশিয়া থেকে কনসার্ট শেষ করে দুদিন আগেই ঢাকা ফিরেন মনির খান। সেখানে তেপান্তর গ্রুপের আয়োজনে কনসার্টে অংশ নেন মনির খান, অপু বিশ্বাস, আঁচল আঁখি, ওমি।