সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জন্মদিনে রাজকে ধন্যবাদ জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক :

এবারের জন্মদিন বিশেষ, সেই সঙ্গে চমক থাকবে আগেই জানিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিশেষ এই কারণে এবারই দুই থেকে চার জন হয়েছেন নায়িকা। নানার সঙ্গে এবারের জন্মদিনে প্রথমবার যুক্ত হয়েছেন স্বামী শরিফুল রাজ ও তাঁদের দুই মাস বয়সী ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। আর পরী যে চমকের কথা বলেছেন সেটা ১৫ মিনিটের তথ্যচিত্র; যেখানে দেখানো হয়েছে শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান ও পরীর বদলে যাওয়ার গল্প। গত সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জন্মদিনে আয়োজনে এই তথ্যচিত্র অতিথিদের সঙ্গে দেখিয়ে রাজকে তাঁর জীবন বদলে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান পরী। এ সময় এই তারকা দম্পতি আবেগে ভাসেন বেশ কিছু সময়। এবারের বিশেষ জন্মদিনে শ্বেতশুভ্র পায়রার সাজে জন্মদিনের কেক কেটেছেন পরী। জন্মদিনের সাজসজ্জা নিয়ে পরী বলেন, ‘আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম।’ জন্মদিনের আয়োজনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি।