সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার মুয়াজ্জিনের চরিত্রে প্রীতম

অনলাইন ডেস্ক :

সংগীতশিল্পী হিসেবে পরিচিত প্রীতম হাসান। তবে শুধু এই পরিচয়ে তাকে আর সীমাবদ্ধ করা যাচ্ছে না। কেননা অভিনয়েও নৈপুণ্য দেখিয়ে চলেছেন তিনি। নিজের মিউজিক ভিডিও হোক কিংবা ওয়েব কনটেন্ট, বলা চলে নিয়মিতই কাজ করছেন এ তরুণ। এবার একেবারে ভিন্ন অবতারে, ব্যতিক্রম ভূমিকায় হাজির হচ্ছেন পর্দায়। ওয়েব কনটেন্টটির নাম ‘আড়াল’। এতে এক মুয়াজ্জিনের চরিত্রে অভিনয় করেছেন প্রীতম। সেজন্য নিতে হয়েছে বড় চ্যালেঞ্জ। কেননা নিজের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে তার। প্রীতম বলেন, “গতানুগতিক চরিত্র আমার পছন্দ না। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলে বেশ উপভোগ করি। ‘আড়াল’র এই লুকটা তৈরি করার জন্য টিমের সঙ্গে কয়েক বার বসতে হয়েছে। গোঁফ কেটে ফেলার পর দেখি আমার চেহারা একদম বদলে গেছে! সেই সঙ্গে আমার হাঁটাচলা, কথা বলার ধরণ, বডি ল্যাংগুয়েজ সবকিছুতে পরিবর্তন আনতে হয়েছে। যেটা আমার জন্য মোটেও সহজ ছিলো না।’’এদিকে ব্যতিক্রমধর্মী এই কনটেন্টে যুক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী কাজী নওশাবা। তার ভাষ্য, “মাঝে মাঝে আমি খুব অবাক হই, সেই সঙ্গে কৃতজ্ঞ এটা ভেবে যে, আমাকে ভিন্ন রকমের সব চরিত্রের জন্য বলা হয়। ‘আড়াল’ খুব গহীনের গল্প। আত্ম উপলব্ধির, নিজেকে আয়নায় দেখার গল্প। এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। মানুষ আড়াল আসলে সর্বপ্রথম নিজের কাছ থেকে হয়। তারপর ধীরে ধীরে পরিবার, সমাজ সবকিছু থেকে আড়াল হয়ে যায়। আমাদের কনটেন্ট ‘আড়াল’ কেন আড়াল হলো, এটা আসলে দর্শক দেখলে জানতে পারবেন।” ‘আড়াল’ নির্মাণ করেছেন নাজমুল নবীন। এতে প্রীতম ও নওশাবার সঙ্গে আরও আছেন সুমন আনোয়ার, গ্রিহী প্রমুখ। আজ বৃহস্পতিবার এটি মুক্তি পাবে একটি ওয়েব প্ল্যাটফর্মে। এর গল্পে দেখা যাবে, মনপুরা দ্বীপের স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক ভোর রাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করে এক নারীর মরদেহ। আকস্মিক এই ঘটনায় দুশ্চিন্তায় পড়ে সিদ্দিক, গ্রামে জানাজানি হবে এই ভয়ে তটস্থ থাকে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়, যখন পুলিশ মরদেহটি খুঁজতে এসে পায় না।