সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাগরপাড়ে নতুন পিক দিয়ে আলোচনায় তিশা

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে তানজিন বেশ জনপ্রিয়। নিত্য নতুন ছবি পোস্ট করেন। আর অমনি ভক্তরা হুমড়ি খেয়ে মন্তব্য করেন। নানা মন্তব্যে ভরে ওঠে কমেন্টবক্স। যদিওবা এদিকে একেবারেই নজর দেন না অভিনেত্রী। তবুও নেটিজেনদের প্রিয় অভিনেত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা অব্যাহত থাকে। কদিন আগেই কাশ্মীর গিয়েছিলেন তিশা। সেসব ছবি নেটিজেনদের প্রচুর প্রতিক্রিয়া পেয়েছিল। ২০১৮ সালেও কাশ্মীরের লাদাখে গিয়েছিলেন, ইমরানের সঙ্গে একটি গানের ভিডিওতে অভিনয়ের জন্য। তবে এবার কার সঙ্গে গিয়েছিলেন সেটা জানা যায়নি।এবার ডাল লেক, পাহালগামসহ কাশ্মীরের দৃষ্টিনন্দন সকল জায়গা থেকে নজরকাড়া ছবি পোস্ট করে ফেসবুকে উত্তাপ ধরে রেখেছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন তিশা। নিউ ইয়র্ক থেকে একের পর এক ছবি পোস্ট করছেন। আর পাশের দেশ মেক্সিকো সমুদ্র সৈকত থেকে আকর্ষণীয় লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের চোখ কপালে তুলে দিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই ছিলেন তিশা। তবে মঙ্গলবার পোস্ট করা ছবিগুলো পাশের দেশ মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকতে তোলা। অবশ্য কার সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছেন সে সম্পর্কে জানাননি অভিনেত্রী, শুটিং সংক্রান্ত কোনো কাজে গিয়েছেন নাকি শুধুই অবকাশ সেটাও উল্লেখ করেননি। সবিস্তারে জানার জন্য তানজিন তিশার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি, ফোন বেজে গেছে ধরেননি। ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘হেই মাই লাভ। ’ নেটিজেনরা এই ক্যাপশন ধরেই প্রশ্ন তুলেছেন কার সঙ্গে গিয়েছেন। অবশ্য ছবিতে ভালোবাসার ইমোজি যুক্ত করতে কেউ ভুলছেন না।