সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ঢাকা-চট্টগ্রাম-সিলেটের মধ্যে দেড় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে একই রেল লাইনে দুটি ট্রেন আসার কারণে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল দেড় ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বেলা ৩টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ও একটি কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে একই রেললাইনে পৌঁছালে এ ঘটনা ঘটে।

এতে আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়েছিল।

জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস দাঁড়ানো ছিল। একই সময়ে প্রায় একশ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪ নং কন্টেইনার চলে আসে।

ট্রেনের সহকারি চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করছিলেন। এ সময় সামনে ট্রেন দেখে জরুরি ব্রেক ধরে ট্রেন থামিয়ে ফেলেন।

স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, ‘চালক সিগন্যাল অতিক্রম করেছে। কেন সেটা তিনি করলেন সেটা আমি জানিনা।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিফ হোসেন সিকদার জানান, সৃষ্ট সমস্যার সমাধান শেষে সবগুলো লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এতে আটকে পড়া ট্রেনগুলো তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

—-ইউএনবি