সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কিংবদন্তি সোহেল রানাকে নিয়ে নতুন জটিলতা

অনলাইন ডেস্ক :

চলতি বছরের জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে টানা ১৫ দিন হাসপাতালে ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ (সোহেল রানা)। তখন করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। শতভাগ সুস্থ হয়ে গত ৮ মাস ভালোই ছিলেন এই নায়ক-প্রযোজক। তবে চলতি সপ্তাহে নতুন জটিলতা দেখা দেয় চোখে। গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে হয় সার্জারি। ফলাফল হিতে বিপরীত। সমাধানের বদলে তৈরি হলো নতুন জটিলতা। মূলত সেই জটিলতা নিরসনে এবার এই কিংবদন্তিকে ঢাকা থেকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। খবরটি নিশ্চিত করে মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজবলেন, ‘ঢাকায় যে অপারেশনটা হলো, সেটা সাকসেসফুল ছিলো না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। আগামীকাল রোববার আমরা যাচ্ছি। বাবার সঙ্গে আমি ও মা (জিনাত বেগম) থাকছি। সবার কাছে দোয়া চাইছি।’ মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও সোহেল রানার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়েছে। যদিও তাতে বেড়েছে জটিলতা। ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।