সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

‘হাঙ্গামা’য় একসঙ্গে বনি-কৌশানি ও ওম-শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

আসছে ‘হাঙ্গামা ডট কম’। জীবনে জটিলতার শেষ নেই, তার ওপর নতুন করে ‘হাঙ্গামা’ করার পরিকল্পনা করেছেন বনি-কৌশানি ও ওম-শ্রাবন্তী জুটি। এ হাঙ্গামায় আরও থাকবেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, তুলিকা বসু ও ঋষিরাজ। ব্যস্ত জীবনে কিছুটা প্রাণখোলা হাসি জুড়তে ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’। ছবির গল্পে সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজা এই চারজনের মধ্যে রয়েছে দুই জোড়া ভাইবোন। সম্রাট অভিমন্যুর বোন পূজার প্রেমে পড়েন। আবার সম্রাটের বোন অর্চনার প্রেমে মজে অভিমন্যু। আর প্রেমে বাধা আসবে না তা কী করে হয়? ছবির গল্পে দেখা যাবে দুটি ভিন্ন পরিবার, যারা একে অন্যকে দেখতে পারে না, তাদের বাড়ির ছেলে-মেয়েরাই একে অন্যের প্রেমে পড়েছেন। আর এভাবেই এগোবে ছবির কাহিনি। গত বুধবার হাঙ্গামা ডট কমের মহরত অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। বনি-কৌশানি, ওম-শ্রাবন্তীসহ ছবির কলাকুশলীরা পোস্টারটি শেয়ার করেছেন। ছবিটির শুটিং শুরু হয়েছে শুক্রবার (২৮ অক্টোবর)। উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ও কালিম্পংয়ে ছবির শুটিং হয়। আগামী বছর ২০২৩-এ মুক্তি পাবে ‘হাঙ্গামা ডট কম’।