সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ইউরোপায় ম্যানইউর জয়

অনলাইন ডেস্ক :

উয়েফা ইউরোপা লিগের ম্যাচে সেরিফের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতের এই ম্যাচে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানইউ। গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৪৪তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসনের পাসে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন দিয়েগো দালট। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। ৮১তম মিনিটে গোল করে রেড ডেভিলসদের বড় জয় নিশ্চিত করেন রোনালদো। এই জয়ের ফলে ‘ই’ গ্রুপ থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। ম্যাচ শেষে রোনালদোর পারফরম্যান্স সম্পর্কে ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, ‘সে নিজেকে সঠিক জায়গায়ই রাখছিল। হাল ছেড়ে দেয়নি। এটা আসলে ওর পুরো ক্যারিয়ারেরই চিত্র। শেষ পর্যন্ত হাল না ছাড়ার পুরস্কার পেয়েছে সে। ’