সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

জার্মানিতে তেহরান থেকে আসা বিমানে মিলল মৃতদেহ

অনলাইন ডেস্ক :

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে গত বৃহস্পতিবার পৌঁছানো লুফথানসা এয়ারলাইনসের একটি বিমানের আন্ডারক্যারেজে একটি মৃতদেহ পাওয়া গেছে। বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে ছেড়ে এসেছিল। জার্মান দৈনিক বিল্ড এ তথ্য জানিয়েছে। লুফথানসার ওয়েবসাইট অনুসারে, ফ্লাইট এলএইচ ৬০১ এর যাত্রীরা বিমান থেকে নেমে যাওয়ার পর রক্ষণাবেক্ষণের জন্য বিমানটি একটি হ্যাঙ্গারে স্থানান্তর করা হয়। ওই হ্যাঙ্গারে শ্রমিকরা মৃতদেহটি খুঁজে পায়। এ ঘটনার পর শুক্রবারের (২৮ অক্টোবর) জন্য নির্ধারিত একই ফ্লাইট বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে বিমানটি ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর (আইকেএ) থেকে ছেড়ে এসেছিল বলে জানা গেছে। তবে মৃতব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। এ ঘটনার প্রতিক্রিয়ায় লুফথানসা এবং ফেডারেল পুলিশ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ফ্রাঙ্কফুর্ট পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি এমন সময় ঘটল যখন ইরানে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। মাহসা আমিনির মৃত্যুর কারণে দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। আমিনি একজন ২২ বছর বয়সী কুর্দি তরুণী, যিনি ‘অনুপযুক্ত পোশাক’ পরার জন্য আটক হয়েছিলেন এবং পুলিশি হেফাজতে মারা গিয়েছিলেন। সূত্র : এভিয়েশন সোর্স নিউজ, এনডিটিভি।