সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

টুইটারের বহিষ্কৃত সিইও পরাগ আগরওয়াল পেতে পারেন ৪২ মিলিয়ন ডলার

টুইটারের বহিষ্কৃত ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল টুইটার ছাড়ার পরে ৪২ মিলিয়ন ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কোম্পানির নিয়ন্ত্রণ পরিবর্তনের এক বছরের মধ্যে যদি আগরওয়ালকে বরখাস্ত করা হয়,তাহলে তিনি আনুমানিক ৪২ মিলিয়ন ডলার পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক কোম্পানিটি কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি করে।

মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দায়িত্বে রয়েছেন এবং দায়িত্ব নেয়ার পরই সিইও পরাগ আগরওয়াল,সিএফও নেড সেগাল এবং জেনারেল কাউন্সেল ভিজায়া গাড্ডেকে বরখাস্ত করেছেন।

মাস্ক টুইটারের ব্যবস্থাপনায় তার বিশ্বাসের অভাব প্রকাশ করেছিলেন।

এনডিটিভির মতে, আগরওয়াল; যিনি টুইটারের পূর্ববর্তী সিটিও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন,গত বছরের নভেম্বরে সিইও নিযুক্ত হন।

২০২১ সালের জন্য তার মোট ক্ষতিপূরণ ছিল ৩০ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। যার বেশিরভাগই স্টক পুরষ্কারের মাধ্যমে এসেছিল।

—ইউএনবি