সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ১৫১

এপি, সিউল :

দক্ষিণ কোরিয়ার রাজধানীতে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জন নিহত হয়েছেন। আরও ৮২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটিকে দেশটির এ বছরের সবচেয়ে খারাপ বিপর্যয় হিসেবে উল্লেখ কড়া হয়েছে।

রাজধানী সিউলে উৎসব উদযাপনকারীদের বেশিরভাগ তরুণ-তরুণী। যারা এক সরু গলিতে ভিড়ের মধ্যে আটকা পড়ে এবং পদদলিত হয়।

জরুরি কর্মী ও পথচারীরা শনিবার রাতে রাজধানীর নাইটলাইফ জেলার ইটাওয়ানে পদদলিত হওয়ার পরে সড়কে পড়ে থাকা মানুষদের মরিয়া হয়ে সিপিআর (হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্র চালু রাখার প্রাথমিক চিকিৎসা) দিয়েছেন।

সিউলের ইয়ংসান দমকল বিভাগের প্রধান চোই সিওং-বিওম অনুসারে, নিহত বা আহতদের বেশিরভাগই তরুণ, যাদের বয়স ২০ বছরের কাছাকাছি। তিনি বলেন, নিহতদের মধ্যে ১৯ জন বিদেশী, যাদের জাতীয়তা তাৎক্ষনিকভাবে প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মহামারিতে সমাবেশে কঠোর নিয়ম জারি করার পর এই প্রথম আনুমানিক এক লাখ মানুষ দেশের সবচেয়ে বড় হ্যালোইন উৎসবে খোলা আকাশের নিচে ইতায়্যুনে জড়ো হয়। দক্ষিণ কোরিয়ার সরকার সাম্প্রতিক মাসগুলোতে কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করেছে এবং এটিই ছিল তরুণদের জন্য ঘরের বাইরে উৎসব উদযাপনের প্রথম বড় সুযোগ।