সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

কুয়াকাটায় বরিশাল বিভাগীয় শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বরিশাল বিভাগীয় শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল বিভাগের প্রায় ২ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। রবিবার দিনব্যাপী হোটেল কুয়াকাটা ইন’র হল রুমে এ সম্মেলন অনুুুষ্ঠি হয়। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো.মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল এইচ খান, ৯টি সরকারি বিদ্যালয় স্থাপন প্রকল্প পরিচালক রায়হানা তাসলিম, পলিসি স্পেশালিষ্ট এটুআই মো.আফজাল হোসেন সারোয়ার, সরকারি শহীদ আব্দু রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ বরিশাল ও পরিচালক, বরিশাল বিভাগীয় অন-লাইন স্কুল মো.আবদুর রহিম, জেলা শিক্ষা কর্মকর্তা বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা পটুয়াখালী মো.মজিবুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা ভোলা মাদব চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মাউশি ও সংযুক্ত কর্মকর্তা এটুআই প্রোগ্রাম আইসিটি ডিভিশন মোহাম্মদ কবির হোসেন।