সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিয়ে করলেন দুই নারী মডেল

অনলাইন ডেস্ক :

একজন আর্জেন্টিনার আর একজন পুয়ের্তো রিকোর। দু’জনেই নিজের নিজের দেশে সেরা সুন্দরীর তকমা পেয়েছেন। সমলিঙ্গের হয়েও এবার বিয়ে করলেন এই দুই নারী মডেল। তাদের একজনের নাম ম্যারিয়ানা ভারেলা, অন্যজন ফ্যাবিওলা ভ্যালেন্টিন। গত শুক্রবার বিয়ে করেছেন তারা। গত শুক্রবার আংটি বদলের মাধ্যমে মারিয়ানা এবং ফাবিওলার চার হাত এক হয়েছে। শুরু হয়েছে প্রেমিকা যুগলের নতুন যাত্রা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন এই সমকামী দম্পতি। যেখানে উঠে এসেছে ম্যারিয়ানা ভারেলা ও ফ্যাবিওলা ভ্যালেন্টিন একসঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত। পাশাপাশি বিয়ের মুহূর্তের কিছু অংশ ভিডিওটিতে শেয়ার করেছেন তারা। সেখানে দেখা যায়, বিয়ের দিন সাদা রঙের পোশাকে সেজেছিলেন তারা। ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘আমাদের সম্পর্কটি গোপন রেখেছিলাম। আমাদের বিশেষ দিন ২৮ অক্টোবর ২০২২, সবাইকে তা জানিয়ে দিলাম।’ জানা গেছে, ম্যারিয়ানা ভারেলা আর্জেন্টিনার নাগরিক। ‘মিস আর্জেন্টিনা’ বিজয়ী তিনি। ২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে পোয়ের্তো রিকোর বাসিন্দা ফ্যাবিওলা ভ্যালেন্টিন। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস পোয়ের্তো রিকো’-এর সেরা তিনে জায়গা করে নেন তিনি। ২০২০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ অংশ নেন ম্যারিয়ানা ও ফ্যাবিওলা। এ প্রতিযোগিতা থেকেই তাদের বন্ধুত্ব।