সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অক্ষয়ের নতুন সিনেমা শিবাজি মহারাজ

অনলাইন ডেস্ক :

বলিউডের ব্যস্ততম অভিনেতা অক্ষয় কুমার। তার হাতে এখনো বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এরইমধ্যে মারাঠি ভাষার ‘বীর ডৌডল সাত’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। মারাঠি সা¤্রাজের শাসক ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। গত বুধবার মুম্বাইয়ে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা-নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে। শিবাজি মহারাজের মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি অক্ষয় কুমার। তার ভাষায়-‘এরকম একটি চরিত্রে অভিনয় করতে পারা খুব সম্মানের। আবার এমন চরিত্র রূপায়ন করতে গেলে অনেক বড় দায়িত্ব কাঁধে পড়ে। যাইহোক, আমার স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ মহেশ মাঞ্জেরেকরেও এটি স্বপ্নের প্রজেক্ট। তা জানিয়ে এই পরিচালক বলেন, ‘দীর্ঘ ৭ বছর ধরে এই সিনেমা নিয়ে গবেষণার কাজ করেছি। শিবাজি মহারাজের বীরত্বের কথা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। সবকিছু ঠিক করে জেনে বুঝে সিনেমাটির কাজে হাত দিয়েছি। বহু দিনের স্বপ্ন শিবাজি মহারাজকে নিয়ে সিনেমা বানানোর। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’ এমন গুরুত্বপূর্ণ চরিত্রে অক্ষয় কুমারকে বেছে নেওয়ার কারণ জানিয়ে মহেশ মাঞ্জেরেকর বলেন, ‘হিন্দু রাজার চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় কুমারের চেয়ে ভালো আর কেউ নেই। এই চরিত্রের জন্য অক্ষয় উপযুক্ত।’ সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। মারাঠি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এটি।