সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

মিয়ানমারে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও ইইউ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের জান্তা সরকার ও সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া একজন অস্ত্র ব্যবসায়ী ও তার কোম্পানিকে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর গত দুই বছরে সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন ক্রমাগত বাড়তে থাকায় এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ইইউ জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিল মিয়ানমারের প্রধান বিচারপতি ও একজন মন্ত্রীসহ ১৯ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইইউ নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার আওতায় রয়েছে মিয়ানমারের সামরিক সদস্য, বিচার বিভাগ, কারাগার পরিষেবা, রাষ্ট্রীয় প্রশাসনের সদস্য ও দেশ পরিচালনার জন্য সামরিক সদস্য দিয়ে গঠিত সংস্থা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কিয়াও মিন নামের এক অস্ত্র ব্যবসায়ী ও তার স্কাই এভিয়েটর কোম্পানিকে কালোতালিকাভুক্ত করেছে।মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিয়াও মিনের। তিনি উচ্চপদস্থ বিদেশি সামরিক কর্মকর্তাদের মিয়ানমারে সফরের ব্যবস্থা করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। তার কোম্পানি মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে অস্ত্র চুক্তি ও বিমানের যন্ত্রাংশ আমদানি সহজতর করতেও কাজ করেছে।আর্থিক বুদ্ধিমত্তা বিষয়ক ট্রেজারি আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, মিয়ানমারে চলা সহিংসতায় মানুষের ভোগান্তির বিনিময়ে লাভবান হয়েছেন কিয়াও মিন।রাজনৈতিক বন্দিদের জন্য সহায়তা সংস্থা পর্যবেক্ষণ গ্রুপের তথ্যমতে, মিয়ানমারে গত দুই বছরে অন্তত দুই হাজার ৪০০ মানুষ হত্যার শিকার হয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থার ধারণা, এ সময় অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।গত বছর ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে অং সান সু চিকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এ পর্যন্ত ইইউর কালোতালিকাভুক্ত হয়েছে দেশটির ৮৪ ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠান।