সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

পাওনা টাকার দাবিতে বাফুফের কাছে জামালের নালিশ

অনলাইন ডেস্ক :

সাইফ স্পোর্টিং ছেড়ে এবার শেখ রাসেলে যোগ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও সাইফ স্পোর্টিংয়ে শেষ মৌসুমটা ভালো যায়নি। তার ওপর যোগ হয়েছে দেনা-পাওনার বিষয়। তাই বকেয়া পারিশ্রমিকের দাবিতে বাফুফের কাছে লিখিতভাবে চিঠি দিয়েছেন তিনি। গত ২ নভেম্বর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বরাবর চিঠি দিয়েছেন জামাল। সেখানে উল্লেখ করেছেন ২০২১-২২ মৌসুমে তিন মাসের পারিশ্রমিক বাকি। ফেব্রুয়ারি, মার্চ ও জুলাই মাসে তার পাওনা ১৬ লাখ ৫০ হাজার টাকা! এই মিডফিল্ডার চিঠিতে বলেছেন, ‘বকেয়া পারিশ্রমিকের জন্য আমি গত ২ নভেম্বর সাইফের সভাপতি তরফদার সাইফ, তরফদার রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি এবং ম্যানেজার শাহেদুল আলম শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিন্তু তারা কোনো সাড়া দেননি। আমি এর বিচার চাই। আশা করবো, বাফুফে ফিফার আইন মেনে এই সমস্যার সুরাহা করবে।’ বুধবার এক ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘চুক্তিতে থাকা এমন অনেক খেলোয়াড় আছেন যারা এক মিনিটও না খেলে সাইফের কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পারিশ্রমিক পরিশোধ করা হচ্ছে না। গত তিন মাসে তারা অন্য খেলাতে টাকা বিনিয়োগ করেছে। কিন্তু আমার পাওনা পরিশোধে তাদের ইচ্ছার অভাব দেখা যাচ্ছে।’ এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শাহেদুল আলমবলেছেন, ‘জামালকে বারবার বেতন পরিশোধের তারিখ দিয়েও কেন ঊধ্বর্তন কর্তৃপক্ষ টাকাটা দিচ্ছে না, সেটা আমার কাছেও অবাক লেগেছে। তবে যতটুকু বুঝি জামালের বকেয়া টাকা অচিরেই দিয়ে দেওয়া হবে। সাইফ স্পোর্টিংয়ের অতীত ইতিহাসে এমন খারাপ কোনো রেকর্ড নেই। সে পুরো টাকাই পেয়ে যাবে।’