সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মূল দলের আগে বাংলাদেশে আসছে ভারতের ‘এ’ দল

অনলাইন ডেস্ক :

আগামী ১ ডিসেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে রোহিত শর্মারা। তার আগে অবশ্য ভারতের ‘এ’ দল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সফরকারীরা দুটি চারদিনের ম্যাচ খেলবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে তারা। সফরে দুটি চারদিনের ম্যাচ কোন ভেন্যুতে খেলা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। প্রথম চারদিনের ম্যাচটি গড়াবে ২৯ নভেম্বর। দ্বিতীয় চারদিনের ম্যাচ গড়াবে ৬ ডিসেম্বর। তবে জানা গেছে, প্রথমটি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত ‘এ’ দলের সিরিজ চলা অবস্থাতেই রোহিত শর্মারা বাংলাদেশ সফরে আসবেন। সফরে তারা তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট খেলবেন। ওয়ানডেগুলো সুপার লিগের অংশ না হলেও টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইতোমধ্যে দুই ফরম্যাটের জন্য ভারত শক্তিশালী দল গঠন করেছে। আগামী বছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ; বলা চলে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলের বিশ্বকাপ মিশন শুরু হবে এই সিরিজ থেকেই। বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১ ডিসেম্বর ঢাকায় পা রেখে ৩ দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামে হবে দুই দলের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।