সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মহাসমাবেশে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫

অনলাইন ডেস্ক :

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- মোহাম্মদ হাবিবুর রহমান (২৪), মোহাম্মদ নাফিস (২৩), মো. শাহিন (৪০), মো. জিহাদ (২৪) ও মোছা. সালমা বেগম (৪০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত চিকিৎসা নিতে পাঁচজন হাসপাতালে এসেছেন। তারা হাতে-পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, তাদের আঘাত গুরুতর নায়। চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।