সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

কক্সবাজার সৈকতে আবারও ভেসে এলো অসংখ্য মৃত জেলিফিশ

অনলাইন ডেস্ক :

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে অসংখ্য মৃত জেলিফিশ। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে সৈকতের কলাতলীর পয়েন্টের উত্তরপাশে এসব জেলিফিশ ভেসে এসে তীরে আটকে যায়। খবর পেয়ে মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) মহাপরিচালক সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম। বিকেলে জোয়ারের পানিতে জেলিফিশগুলো আবারও ভেসে গেছে। তবে ভাটার সঙ্গে সঙ্গে আবারও দেখা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় জেলে নুরুল আবছার জানান, প্রায় সময় জেলেদের জালে আটকে পড়ে মারা যায় জেলিফিশ। জেলেদের ফেলে দেওয়া মৃত জেলিফিশ ভাসতে ভাসতে সৈকতে চলে আসে। এ বিষয়ে জেলেদের ভাষ্য, নুইন্না (জেলিফিশের স্থানীয় নাম) আমাদের কোনো কাজে আসে না, বরং অনেক নুইন্না গায়ে লাগলে চুলকায়। নরম প্রজাতির হওয়ায় এটি দ্রুত মরেও যায়। সকালে ভেসে আসা এসব জেলিফিশের নমুনা সংগ্রহ করেন সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার। তিনি জানান, কক্সবাজার সমুদ্রের জেলিফিশের প্রজন্ম বেশি। কিন্তু জেলেদের কাছে এ মাছের কোনো গুরুত্ব না থাকায় তারা মেরে ফেলেন। মরে যাওয়া মাছগুলো কূলে ভেসে আসে। ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ধরনের ক্ষতি হয় না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী জেলিফিশ। এটি নিয়ে গেবেষণা চলেছে, যোগ করেন বিওআরআইয়ের এ মহাপরিচালক। এরআগে গত ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সৈকতে বিপুলসংখ্যক জেলিফিশ ভেসে আসে। সেগুলোরও নমুনা সংগ্রহ করে গবেষণা করেন বিওআরআইয়ের বিজ্ঞানীরা।